ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

কেরানীগঞ্জে যুবককে গলাকেটে হত্যা

কেরানীগঞ্জে যুবককে গলাকেটে হত্যা
×

প্রতীকী ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:০৩

ঢাকার কেরানীগঞ্জে খোলামোড়া এলাকায় মো. বাবুল হোসেন নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বোববার রাতে খোলামোড়া জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুল পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার চইতা কাঠালিয়া গ্রামের ফারুক হোসেনের। তারা পরিবারসহ খোলামোড়া এলাকায় ভাড়া থাকেন।

নিহতের বাবা জানান, রোববার রাতে জিয়ানগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা বাবুলের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে মারাত্মক জখম হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বাবুলকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতান মাহমুদ বলেন, পূর্ব শত্রুতার জেরে বাবুল হোসেনকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। এই ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা করেছেন।

আরও পড়ুন

×