ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

নারায়ণগঞ্জে বাড়ির আগুনে মায়ের পর মারা গেলেন সন্তানও

নারায়ণগঞ্জে বাড়ির আগুনে মায়ের পর মারা গেলেন সন্তানও
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:২১

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার সাহেবপাড়া এলাকায় একটি বাড়িতে আগুনলাগার ঘটনায় মায়ের পর মারা গেলেন দগ্ধ সন্তানও। তার নাম কিরণ মিয়া (৫০)। মঙ্গলবার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, কিরণের শরীরের ৭০ শতাংশ আগুনে দগ্ধ হয়েছিল।

সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন দগ্ধ হন। এর মধ্যে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিরণের মা নূরজাহান বেগম (৬০)। 

পার্থ শংকর পাল জানান, কিরণের ছেলে আবুল হোসেন ইমনকে (২২) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

এছাড়া কিরণের ছোট ভাই হীরণ মিয়া (২৮),  কিরণের আরেক ছেলে আপন মিয়া (১০), হীরণের স্ত্রী মুক্তা (২১), তাদের মেয়ে ইলমা (৩) ও কিরণের ভাগ্নে কাউছার (১৬) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

সাহেবপাড়া এলাকায় একটি তিনতলা বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন গার্মেন্ট এক্সেসরিজের ব্যবসায়ী কিরণ।

কিরণের স্ত্রী লিপি আক্তার জানান, শীতের কারণে সারারাত ঘরের সব দরজা-জানালা বন্ধ ছিল। রাতে হয়তো রান্নাঘরের গ্যাসের চুলার চাবি ঠিকমতো বন্ধ করা হয়নি। কারণ ওই এলাকায় গ্যাসের চাপ সব সময় এক থাকে না। ফলে যখন গ্যাসের চাপ স্বভাবিক হয় তখন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। ভোরে তার শাশুড়ি চুলা ধরাতে দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে চার রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের ১০ সদস্যের মধ্যে আটজনই দগ্ধ হন। সব রুমের আসবাব পুড়ে যায়।







আরও পড়ুন

×