টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে মারামারি, নারী নিহত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৪১
কক্সবাজার টেকনাফে রোহিঙ্গা শিবিরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নুর নাহার (৪০) নামের এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। নিহত নুর টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের বি-বক্লের বাসিন্দা নুর আলমের স্ত্রী।
টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির বলেন, 'লেদা রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে।'
- বিষয় :
- মারামারি
- নিহত
- রোহিঙ্গা নারী
- টেকনাফ
