ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

নাতিকে স্কুলে রেখে ফেরার পথে ট্রাকচাপায় নানা নিহত

নাতিকে স্কুলে রেখে ফেরার পথে ট্রাকচাপায় নানা নিহত
×

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০১:২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাতিকে স্কুলে রেখে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ওয়াসিম আলী মাষ্টার(৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার আব্বাসবাজার এলাকায় কানসাট-গোমস্তাপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম আলী একই উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত ওয়াসিম আলী সকালে তার নাতিকে স্থানীয় একটি কেজি স্কুলে রেখে বাড়ি ফিরছিলেন। তিনি কানসাট- গোমস্তাপুর সড়কের আব্বাসবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গোমস্তাপুরমুখী পণ্যবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো উ-১১-৩০৪১) ওয়াসিম আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

শিবগঞ্জ থানার এস আই বাবুল হোসেন  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ওয়াসিম আলীর পরিবারের অনুরোধে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ট্রাক চালক পলাতক থাকলেও পুলিশ ট্রাকটি আটক করেছে।

আরও পড়ুন

×