করোনা মেলেনি, ছাড়পত্র পেলেন চীনা নারী
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট
রংপুর অফিস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:১৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:২০
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন চীনা নারীর দেহে (২৮) করোনাভাইরাস পাওয়া যায়নি। চীনা ওই নারীকে মঙ্গলবার ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রংপুর মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, গত রোববার জ্বর নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় ওই চীনা নারী। হাসপাতালের আইসোলেশন করোনা ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। করোনা ওয়ার্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা রাতেই তার রক্ত, লালাসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। মঙ্গলবার দুপুরে পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন হাসপাতালে পৌঁছায়। পরীক্ষা-নিরীক্ষায় ওই চীনা নারীর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। সুস্থ হওয়ায় তাকে দুপুরে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকার জানান, দুপুরে পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন হাসপাতালে পৌঁছালে ওই চীনা নারীকে ছাড়পত্র দেওয়া হয়। তিনি জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
- বিষয় :
- চীনা নারী
- করোনাভাইরাস
