ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার জেল

মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার জেল
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪১

নওগাঁর ধামইরহাটে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবা মো. শরিফ বাবুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায় এ দণ্ড দেন। শরিফ উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম চৌরাস্তা মোড়ের বাসিন্দা। বুধবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউএনও গণপতি রায় জানান, শরিফ বাবুর মেয়ে বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে উপজেলার সাতানা শিবপুর গ্রামের মেহেদী হাসানের বিয়ে ঠিক হয়। গত মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে মেয়েটি প্রধান শিক্ষক খোরশেদা আখতারকে ঘটনাটি জানায়। তিনি তাৎক্ষণিক বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমানকে জানান। সন্ধ্যায় ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে যান। ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন গত ২১ ফেব্রুয়ারি মেয়েটির সঙ্গে সাতানা শিবপুর গ্রামের মেহেদী হাসানের বিয়ের রেজিস্ট্রি কাজি অফিসে সম্পন্ন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেয়ের বাবা মো. শরিফ বাবুকে আটক করা হয়। ওই রাতে ইউএনও ভ্রাম্যমাণ আদালতে মেয়ের বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। কাজি মো. ফজলুর রহমান পলাতক।

আরও পড়ুন

×