ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

জলঢাকায় মোটরসাইকলে নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা অধ্যক্ষরে মৃত্যু

জলঢাকায় মোটরসাইকলে নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা অধ্যক্ষরে মৃত্যু
×

জলঢাকা (নীলফমারী)

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৪৩

নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফয়জুল আনাম সিদ্দিকী (৫৫) নামে এক মাদ্রাসা অধ্যক্ষের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ডালিয়া রোড খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফয়জুল আলম উপজেলার গোলমুণ্ডা ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

ঘটনার সত্যতা স্বীকার করে জলঢাকা থানার এসআই ওছমান গণি বলেন, বুধবার বিকেলে মাদ্রাসা থেকে মোটরসাইকেলে জলঢাকা ফেরার পথে বালাগ্রাম ইউনিয়নের ডালিয়া রোড খেজুরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স তাকে দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি শৌলমারী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে। তার এ অকাল মৃত্যুতে শিক্ষক মহল শোক প্রকাশ করেছে।





আরও পড়ুন

×