দশমিনায় নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ
ফাইল ছবি
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:০৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:০৬
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রুপা (১১) স্থানীয় ব্যবসায়ী শুশীল শীলের মেয়ে।
প্রত্যাক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, রুপা তার ৪/৫ জন বান্ধবী নিয়ে বাড়ির পাশে সুতাবাড়িয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদসা ফয়সাল আহমেদ জানান, রুপাকে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল দিনভর চেষ্টা চালিয়েও রুপার মরদেহ উদ্ধার করতে পারেনি।
দশমিনা থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন জানান, নদীতে স্রোত থাকায় মরদেহ দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে। পুলিশের একটি দল ট্রলার নিয়ে নদীতে রুপার মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
- বিষয় :
- নিখোঁজ হয়
- নদীতে গোসল
- স্কুলছাত্রী
