ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

বাজার নিয়ে বাসায় ফেরা হলো না শিক্ষা অফিসারের

বাজার নিয়ে বাসায় ফেরা হলো না শিক্ষা অফিসারের
×

নিহত মো. জসিম উদ্দিন সেখ -সংগৃহী ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৪১

নোয়াখালী জেলা শহর মাইজদীতে সিএনজি ও ব্যাটরিচালিত অটোরিকশার সংঘর্ষে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন সেখ নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ এলাকায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন সেখ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শেখপুরা গ্রামের আব্দুল হালিমের ছেলে। জসিম উদ্দিন সেখ ২০১৫ সালে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সদর উপজেলায় যোগদান করেছিলেন।

জানা গেছে, শুক্রবার সকালে মাইজদী পৌর বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে বাসায় ফিরছিলেন শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন সেখ। অটোরিকশাটি শহরের প্রধান সড়কে উঠলে একটি দ্রুতগতির সিএনজি তাতে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সরদার সড়ক দূর্ঘটনায় শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন সেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×