কলমাকান্দায় বিদেশফেরত ১৬ জন কোয়ারেন্টাইনে
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০১:৪৮
নেত্রকোনার কলমাকান্দায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশফেরত ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন।
তিনি জানান, সম্প্রতি সৌদি আরব ও অস্ট্রেলিয়া থেকে ১৬ জন কমলাকান্দায় ফিরেছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা না গেলেও সতর্কতা হিসেবে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সার্বক্ষনিক তাদের খোঁজ-খবর রাখছেন।
ডা. মুহাম্মদ আল মামুন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাক্স সরবারহসহ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ৫ টি বেড প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে।
- বিষয় :
- সারাদেশ
- কোয়ারেন্টাইন
