গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, চালকের মৃত্যু
নিহত বেলায়েত হোসেন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৫:০৮ | আপডেট: ১৯ মার্চ ২০২০ | ০৫:৩০
জয়পুরহাটের পাঁচবিবিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় বেলায়েত হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বটতলী এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত হোসেন পাঁচবিবি উপজেলার নাটপাড়া গ্রামের মফিদুল হোসেনের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, বেলায়েত হোসেন মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাট শহরে তার এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাকে বহনকারী মোটরসাইকেলটি বটতলী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্বপন হোসেন নামে এক পথচারীকে ধাক্কা দেয়। পরে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক বেলায়েত হোসেন নিহত হন। আহত স্বপন হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
- বিষয় :
- সারাদেশ
- মোটরসাইকেল চালকের মৃত্যু
