ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

নওগাঁয় ট্রাকচাপায় ইটভাটা শ্রমিক নিহত

নওগাঁয় ট্রাকচাপায় ইটভাটা শ্রমিক নিহত
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৫:৪৭

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় দেওয়ান আকবর আলী নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিজয়পুর এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।  

নিহত আকবর মান্দা উপজেলার বিজয়পুর গ্রামের মৃত দেওয়ান দিলবরের ছেলে।  নিহত ও আহত দুইজন মান্দা উপজেলার বিজয়পুর এলাকার জনৈক আব্দুস সামাদের ইটভাটার শ্রমিক ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, দুপুরের দিকে বিজয়পুর এলকায় দেওয়ান আকবর আলী ভ্যানে করে কাঁচা ইট নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়। তিনি আরও জানান, ঘটনার পর পরই চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মান্দা থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

আরও পড়ুন

×