ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনায় শিবচরে দোকানপাট, গণপরিবহন বন্ধ

করোনায় শিবচরে দোকানপাট, গণপরিবহন বন্ধ
×

শিবচর প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৬:৩৩ | আপডেট: ১৯ মার্চ ২০২০ | ০৮:০১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। 

ইউএনও জানান, এ উপজেলার প্রায় ৫ হাজার মানুষ ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে থাকে। যাদের মধ্যে অনেকেই বাড়িতে ফেরায় এবং তাদের ও তাদের স্বজনদের মধ্য বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টা থেকে কার্যকর হবে। এ ঘোষণা অনুযায়ী, ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখতে বলা হবে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া সবাই নিজ নিজ আবাসস্থলে থাকতে বলা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে ১০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়া সদর হাসপাতালের পুরাতন ভবনের দু'টি কেবিনের চারটি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু'টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন

×