ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

ঘরের সিঁধ কেটে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে হত্যা, বাবার মামলা

ঘরের সিঁধ কেটে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে হত্যা, বাবার মামলা
×

নিহত আফিয়া আক্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৭:৩৬

নরসিংদীর পলাশ উপজেলায় মাদরাসাছাত্রীকে হত্যার ঘটনায় রাসেল নামে এক যুবকসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নিহত আফিয়া আক্তারের বাবা আজাহার মিয়া বাদি হয়ে পলাশ থানায় মামলা দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, হত্যার মূল রহস্য ও আসামি ধরার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি। শিগগিরই হত্যার রহস্য উন্মোচন করা হবে।

নিহতের বাবা আজাহার মিয়া জানান, ঢাকার নবাবগঞ্জের রাসেল নামে এক যুবক তার মেয়েকে প্রায়ই উতক্ত্য করতো। তাই তাকে সন্দেহজনকভাবে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছি। 

এদিকে বুধবার সন্ধ্যার পর আফিয়া আক্তারের লাশ ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে আনলে এক হৃদয়বিধায়ক দৃশ্যের অবতারণা হয়। তার মা-বাবার কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে। বুধবার রাত ৮টায় গজারিয়া দাখিল উলুম মাদরাসা মাঠে জানাযা শেষে আফিয়া আক্তারকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় ঘরের সিঁধ কেটে দশম শ্রেণির মাদরাসাছাত্রী আফিয়া আক্তারকে (১৬) ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে র্দুবৃত্তরা বাড়ির পাশে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

আরও পড়ুন

×