ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যুর গুজব

দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যুর গুজব
×

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৭:৫৩

দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে গুজব উঠেছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক সকলেই জানিয়েছেন এই ধরনের কোন ঘটনা ঘটেনি।

বুধবার বিকেল থেকেই গুজব উঠে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বড়কালা গ্রামে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ইতালি থেকে এসেছিলেন এবং বাড়িতে অসুস্থ্য হওয়ার পর দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে মঙ্গলবার তার মৃত্যু হয়। 

এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, এমন কোন ঘটনা তার জানা নেই। এরপরও বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। যদি সত্যি হয় তাহলে জানানো হবে। 

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস বলেন, এই রকম কোন তথ্য নেই আমার কাছে। করোনায় কেউ মারা যায়নি। আমার হাসপাতালে করোনায় আক্রান্ত কোনো রোগী নেই। করোনার বিষয়গুলো নিয়ে প্রতিনিয়তই হাসপাতালের চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন। 

বীরগঞ্জ উপজেলার সাংবাদিক আব্দুর রাজ্জাকও জানান, এমন কোন ঘটনা এখনও তাদের জানা নেই। 

উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বলেন, আরও কয়েকজন এই বিষয়টি আমাকে জানিয়েছেন। কিন্তু এই ধরনের কোনো ঘটনা আমার এলাকায় নেই। 

আরও পড়ুন

×