খাগড়াছড়িতে হামে আক্রান্ত আরও ৮ শিশু হাসপাতালে
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০৩:৪৯
খাগড়াছড়িতে হামে আক্রান্ত হয়ে আরও ৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার সকালে তারা হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
হাসপাতালের ওর্য়াডে মোট ৯ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রশাসনের সহায়তায় দুর্গম রথীচন্দ্র কার্বারীপাড়া থেকে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
আক্রান্তরা সবাই রথীচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা।
এর আগে রোববার হামে আক্রান্ত হয়ে মারা যায় রথীচন্দ্র কার্বারী পাড়ার শিশু ধনিকা ত্রিপুরা।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালকুার জানান,‘আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আক্রান্ত এলাকায় শিশুদের হাম টিকা দেওয়ার জন্য আজ থেকে চিকিৎসদের বিফ্রিং শুরু হয়েছে। দুই-একদিনের মধ্যে টিকা দেওয়া হবে।
- বিষয় :
- খাগড়াছড়ি
- হামে আক্রান্ত
