ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পীরগাছায় ট্রেন ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

পীরগাছায় ট্রেন ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের
×

ফাইল ছবি

রংপুর অফিস

প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০৪:৩০ | আপডেট: ৩০ মার্চ ২০২০ | ০৯:১৭

রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটেরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার অন্নদানগর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক দুখু (৩০), যাত্রী নুরুন্নাহার (৩৮), সুমি বেগম (২৫) ও মোস্তাফিজার (২৮)। এ ঘটনায় আহত ফেরদৌসি (২১), হানিফা (৩৭ এবং অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ও এক শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পীরগাছা থানার ওসি রেজাউল করিম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, দুপুরে একটি অটোরিকশা অন্নদানগর রেলক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনের ইঞ্জিন সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক দুখু ও নুরুন্নাহার নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুমি বেগম ও মোস্তাফিজার রহমান মারা যান। 

আরও পড়ুন

×