ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নিজ কর্মের অনুশোচনায় হাজতেই বারবার আত্মহত্যার চেষ্টা ব্যাংক কর্মকর্তার

নিজ কর্মের অনুশোচনায় হাজতেই বারবার আত্মহত্যার চেষ্টা ব্যাংক কর্মকর্তার
×

আটক জাফর আহমেদ -সমকাল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০৫:০৭ | আপডেট: ৩০ মার্চ ২০২০ | ০৫:১০

যশোরের মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করানোর পর মোবাইলফোনে ছবি তোলার ঘটনায় সমালোচিত সেই এসিল্যান্ড (সদ্য প্রত্যাহার) সাইয়েমা হাসানকে ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা থেকে আটক ব্যাংক কর্মকর্তা জাফর আহমেদকে রোববার গভীর রাতে মনিরামপুর থানায় আনা হয়েছে। এরপর থানা হাজতে রাখা হলে নিজ কৃতকর্মের অনুশোচনায় বারবার আত্মহত্যার চেষ্টা চালান তিনি।  

বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, আটক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে এসিল্যান্ড সাইয়েমা হাসান বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। সোমবার সেই মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জাফর আহমেদকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়াও এসিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড করার অভিযোগে উপজেলা সহকারী প্রোগ্রামার প্রর্ল্লাদ দেবনাথ বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অপর একটি মামলা করেছেন। 

সোমবার দুপুর দুইটার দিকে থানা থেকে আদালতে নেওয়ার সময় কথা হয় জাফর আহমেদের সঙ্গে। তিনি জানান, কয়েকদিন ধরে তিনি মানষিক বিষাদগ্রস্থ ছিলেন। নিজ কৃতকর্মের জন্য অনুশোচনা করে তিনি বারবার বলছিলেন এ জঘন্য কাজের জন্য তার শাস্তি হওয়া উচিত। 

জাফর জানান, রাতে হাজতে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে পুলিশি পাহারার কারণে ব্যর্থ হন। 

মনিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার জানান, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকীর ছেলে ডাচ্ বাংলা ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা জাফর আহম্মেদ তার ফেসবুক আইডিতে এসিল্যান্ড সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকিসহ কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় সাইয়েমা হাসান বাদি হয়ে জাফর আহম্মেদকে প্রধান আসামি করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে রোববার রাতে মনিরামাপুর থানায় আইসিটি এ্যাক্টে (ডিজিটাল নিরাপত্তা আইন) মামলা করেন। এ ঘটনায় ঢাকার যাত্রাবাড়ি থেকে ওই ব্যাংক কর্মকর্তা জাফর আহমেদকে ডিবি পুলিশ আটক করে। খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহির রায়হানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম রোববার ঢাকায় যান। ওই রাতেই ঢাকা মহানগর উত্তর ডিবি পুলিশের কার্যালয় থেকে জাফর আহমেদকে নিয়ে মনিরামপুর থানায় আনা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহির রায়হান জানান, সোমবার ৫ দিনের রিমন্ডের আবেদন জানিয়ে জাফর আহমেদকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে হাজতে রাখা অবস্থায় বারবার আত্মহত্যার চেষ্টা করেন  

অপরদিকে এসিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করার অভিযোগে উপজেলা সহকারি প্রোগ্রামার প্রল্লার্দ দেব নাথ বাদি হয়ে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে রাববার রাতে অপর একটি মামলা করেন। তবে এ মামলায় পুলিশ এখনও কাউকে আটক করেনি। 

আরও পড়ুন

×