কুমিল্লায় বাড়ি থেকে ভাড়াটিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০৬:০৪
কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের একটি বাড়ি থেকে সুজন মিয়া (২৪) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কক্ষে ভাড়া থাকতেন।
সুজন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের আবু তাহের মিস্ত্রীর ছেলে।
স্থানীয়রা জানায়, সুজন দূর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক ভূঁইয়ার ছোট ভাই আবদুল অদুদ মিয়ার বাড়ির একটি কক্ষে ভাড়ায় থাকতেন। সোমবার সকালে সুজনের কক্ষ থেকে দুর্গন্ধ আসতে থাকলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। এরপর নাজিরা বাজার ফাঁড়ি পুলিশ গিয়ে কক্ষটির দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অর্ধগলিত সুজনের লাশ উদ্ধার করে।
নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান রুবেল জানান, ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
- বিষয় :
- লাশ উদ্ধার
- কুমিল্লা
