শ্রীপুর পৌর মেয়র নিজেই খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন বাড়ি বাড়ি
পৌর মেয়র মো. আনিছুর রহমান খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষদের বাড়িতে হাজির হচ্ছেন- সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ১০:৫১
কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের বাসা বাড়িতে চাল ডাল তেল ও পেয়াজের ব্যাগ নিয়ে নিজেই হাজির হচ্ছেন শ্রীপুর পৌর মেয়র মো. আনিছুর রহমান। ব্যক্তিগত উদ্যোগে তিনি পৌর এলাকায় ১ হাজার মানুষকে ১০ কেজি করে চাল, ২ কেজি ডাল, পেয়াজ ও তেল দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
সোমবার মাধখলা গ্রামে নিন্ম আয়ের মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে মেয়র নিজেই এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
পৌর মেয়র আনিছুর রহমান বলেন, দায়িত্ববোধ থেকেই তিনি প্রথম দফায় ১হাজার জনকে এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। মেয়রের ভাই হাফিজুর রহমান বলেন, একদিনে এই ১ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানো সম্ভব না। মেয়েরর সঙ্গে তার লোকজনও সহযোগিতা করছেন। আগামী ২দিনের মধ্যে সব পৌঁছে যাবে।
- বিষয় :
- পৌর মেয়র
- মো. আনিছুর রহমান
- শ্রীপুর
