করোনা নিয়ে গুজব ছড়ানোয় যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুস সালাম
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ২২:১০
করোনাভাইরাস নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া ও গুজব ছড়ানোয় পাবনার ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাম ঈশ্বরদী পৌর এলাকার কলেজ রোড মশুরিয়াপাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল করিমের ছেলে।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, সোমবার যুবলীগ নেতা আব্দুস সালাম তার ফেসবুক পেইজে করোনাভাইরাস সম্পর্কে বিদেশীদের নিয়ে কটুক্তিকর মন্তব্য পোস্ট করেন। এমন অভিযোগ পেয়ে সোমবার রাতে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের পর আব্দুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- পাবনা
- ঈশ্বরদী
- করোনাভাইরাস
- যুবলীগ নেতা গ্রেপ্তার
- গুজব
