ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সম্মানহানি হওয়ায় স্ত্রীকে হত্যা সাবেক চেয়ারম্যানের

সম্মানহানি হওয়ায় স্ত্রীকে হত্যা সাবেক চেয়ারম্যানের
×

চুমকি হত্যাকাণ্ডে জড়িত দুইজন গ্রেপ্তার - সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১৪:০১ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১৪:০১

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ফারহানা আক্তার চুমকি (৩৫) হত্যাকাণ্ডের ‘মূল পরিকল্পনাকারী’ দ্বিতীয় স্বামী ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক ও পারিবারিকভাবে সম্মানহানি হওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করেন দ্বিতীয় স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মাসুম ও ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার তিনজন হলেন- পাঁচবিবি উপজেলার আওলাই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (৫০) এবং তাঁর সহযোগী একই উপজেলার বয়রা-ছাতিনালী গ্রামের এমদাদুল হক (৪৮) ও মাইক্রোবাসচালক ঘোড়াঘাট উপজেলার মরিচা গ্রামের এমদাদুল হক (৪৫)। 

নিহত চুমকি জয়পুরহাট সদর উপজেলার মধ্যদড়িপাড়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

পুলিশ সুপার বলেন, চুমকি প্রথম স্বামীর সংসারে থাকা অবস্থায় গত বছর সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি প্রথম স্বামী এজাজুল হক ওরফে সনিকে তালাক দিয়ে চেয়ারম্যানকে বিয়ে করেন। তাকে বিয়ে করায় সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হতে থাকে আব্দুর রাজ্জাক। সে কারণেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী চুমকিকে ঘোড়াঘাটে নিয়ে যাওয়ার কথা বলে চেয়ারম্যান।

শাহ ইফতেখার আহম্মেদ আরও বলেন, চুমকি রাজি হওয়ায় গত ২৭ জুলাই তাকে পাঁচবিবি থেকে ভাড়া করা মাইক্রোবাসে করে নিয়ে আসে গাড়িচালক এমদাদুল। এরপর পৃথক জায়গা থেকে চেয়ারম্যান এবং তার সহযোগীরা গাড়িতে ওঠে। তারা চুমকিকে ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজার এলাকায় নিয়ে এসে গাড়ির মধ্যেই গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর কালুপাড়া এলাকার মোজামের আম বাগানে মরদেহ ফেলে রেখে যায়।

২৮ জুলাই অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত হলে বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা মামলা করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় চেয়ারম্যানসহ তার সহযোগীদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসপি।

আরও পড়ুন

×