ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

কমলনগরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

কমলনগরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
×

আরিফুর রহমান বাঘা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০ | ০৮:৪৭

লক্ষ্মীপুরের কমলনগরে বিদুৎস্পর্শে মুহাম্মদ আরিফুর রহমান বাঘা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া ফলকন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ ওই এলাকার নুর উদ্দিন বাঘার ছেলে। তিনি স্থানীয় চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৌশ প্রহরী পদে কর্মরত ছিলেন। 

লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মোশারেফ হোসেন বাঘা জানান, নিজ বসত বাড়ির রান্না ঘরে বিদ্যুতের কাজ করছিলেন আরিফ। ওই সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন

×