ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কমলনগরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত

কমলনগরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০০:৫৩

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় আক্রান্তদের চিকিৎসায় সম্পৃক্ত থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্সসহ কয়েকজন স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। সোমবার রাতে এর কিছু ফলাফল আসে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বিশেষজ্ঞ চিকিৎসকের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আক্রান্ত চিকিৎসকের শরীরে করোনার কোনো উপসর্গ দেখা দেয়নি। তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি জানান, নতুন আক্রান্ত রোগীসহ কমলনগরে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এর আগে নারী-শিশুসহ তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদেরকে হাসাপাতালের আইসোলেটেড সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×