ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে বন কর্মকর্তার ঘর থেকে জবাই করা হরিণ উদ্ধার

সীতাকুণ্ডে বন কর্মকর্তার ঘর থেকে জবাই করা হরিণ উদ্ধার
×

জবাই করা হরিণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০১:০৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০১:৩২

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির শীতলপুর বন কর্মকর্তার রান্নাঘর থেকে জবাই করা একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। 

সোমবার দুপুরে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ হরিণটি উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ছাড়াই বিট অফিসের পাশে মায়া হরিণটি মাটিচাপা দেওয়া হয়।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুর ২টার দিকে তিনি শীতলপুর বন কর্মকর্তার রান্নাঘর থেকে জবাই করা অবস্থায় হরিণটি উদ্ধার করেন।

কুমিরা রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার দত্তের দাবি, মৃত হরিণের চামড়া সংরক্ষণের জন্য সেটিকে জবাই করা হয়। কিন্তু লকডাউনের কারণে ট্যানারি বন্ধ থাকায় সেটিকে সংরক্ষণাগারে পাঠানো সম্ভব হয়নি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও উপজেলা প্রশাসনকে জানিয়ে হরিণটিকে মাটিতে পুতে ফেলা হয়। 


আরও পড়ুন

×