ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনা মোকাবিলায় দায়িত্ব পালনে অনীহা, ওসি ক্লোজড

করোনা মোকাবিলায় দায়িত্ব পালনে অনীহা, ওসি ক্লোজড
×

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০১:১৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০১:৩০

হবিগঞ্জের বানিয়াচংয়ে করোনাভাইরাস মোকাবিলায় যথাযথ দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করায় বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্তকে ক্লোজড করা হয়েছে। 

সোমবার রাতে তাকে  হবিগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। 

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেন, সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন অবাধে বানিয়াচংয়ে ঢুকছিল। ফলে দিন দিন ঝুঁকির মুখে পড়ছিল বানিয়াচং উপজেলার বাসিন্দারা। অন্য এলাকা থেকে আগতদের হোম কোয়ারেন্টাইনে রাখার দায়িত্ব ছিল পুলিশের। কিন্তু বানিয়াচং থানার ওসি রঞ্জন সামন্ত তার দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন। তাই তাকে ক্লোজড করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে। 

বর্তমানে বানিয়াচং থানার তদন্ত (ওসি) প্রজিত কুমার দাস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।

আরও পড়ুন

×