ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বেতাগীতে বেড়েছে ডায়েরিয়ার প্রকোপ

বেতাগীতে বেড়েছে ডায়েরিয়ার প্রকোপ
×

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৩:২১

বরগুনার বেতাগীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বেতাগী হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৩৭ জন ডায়রিয়া রোগী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং জানিয়েছেন, হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি, আবার রয়েছে স্যালাইন সংকট। এতে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আসা ডায়রিয়া রোগীরা পড়ছেন বিপাকে। 

এ দিকে করোনা আক্রান্ত হয়ে এক চিকিৎসক আইসোলেশনে থাকায় হাসপাতাল জুড়ে রয়েছে আতঙ্ক। এতে চিকিৎসাবঞ্চিত হচ্ছেন ডায়রিয়াসহ অন্যান্য রোগীরা। 

বেতাগী হাসপতালের জরুরী বিভাগের ডা. রবিন্দ্রনাথ সরকার বলেন, প্রতিদিন ১০-১৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। গত তিন দিনে শতাধিক ডায়রিয়া রোগী এসেছেন। চিকিৎসা নিয়ে বেশির ভাগ রোগী বাড়ি ফিরে যাচ্ছে। বেড সংকটের কারণে তাদের হাসপাতালে রাখা যাচ্ছে না। অনেক রোগীকে ফ্লোরেও থাকতে হচ্ছে। 

একজন ডায়রিয়া রোগীর অভিভাবক দোলন সিকদার বলেন, হাসপাতালে স্যালাইনের অভাব থাকায় আমাদের বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। 

এ বিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন, করোনার মধ্যে হঠাৎ করে অনেক ডায়রিয়া রোগী আসছেন। স্যালাইনের অভাবে আমাদের হিমসিম খেতে হচ্ছে।

আরও পড়ুন

×