ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আরও এক করোনা রোগী শনাক্ত, ৩ বাড়ি লকডাউন

মিরসরাইয়ে আরও এক করোনা রোগী শনাক্ত, ৩ বাড়ি লকডাউন
×

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৩:৪১

মিরসরাইয়ে প্রথম করোনা  শনাক্তের ১০ দিন  পর আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার মিঠানালা ইউনিয়নের পাত্তার পুকুর গ্রামে। তিনি পেশায় একজন গাড়িচালক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  (রোগ নিয়ন্ত্রন) ডা. অমিত দে সোমবার রাতে তথ্যটি নিশ্চিত করেন।
এদিকে নতুন আরেকজনের করোনা শনাক্তের মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে করোনা আক্রান্ত ওই রোগীর বাড়িসহ আশেপাশের ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে।
মুঠোফোনে ওই রোগী জানান, গত ১৮ এপ্রিল এলাকায় ফুটবল খেলে সন্ধ্যায় বাড়িতে আসার পর তিনি অসুস্থ বোধ করেন। এরপর জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে গত ২১ এপ্রিল তিনি নিজেই ফৌজদারহাট বিআইটিআইডিতে নমুনা দিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  (রোগ নিয়ন্ত্রন) ডা. অমিত দে জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তি রোগী নিজে বিআইটিআইডিতে নমুনা দেয়ার ৬ দিন পর সোমবার রাতে তার নমুনার ফলাফল পজেটিভ আসে। তিনি বলেন,  মঙ্গলবার ওই রোগীর সংস্পর্শে আসা ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, মিঠানালা ইউনিয়নের ওই ব্যক্তির করোনা নিশ্চিত হওয়ার পর তার বাড়ি, তার সহকারী চালকের বাড়ি ও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া গাড়ির চালকের বাড়ি সকালে লকডাউন করা হয়েছে।

এর গত ১৮ এপ্রিল উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নিচতালুক গ্রামে প্রথম এক নারীর শরীরে করোনা ধরা পড়ে। তিনি এখনও সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

×