ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

খুলনা বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা একশ’ ছাড়ালো

খুলনা বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা একশ’ ছাড়ালো
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৩:৫৪

খুলনা বিভাগে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মঙ্গলবার একশ’ ছাড়িয়েছে। বিভাগের ১০ জেলার মধ্যে এখন পর্যন্ত সাতক্ষীরা জেলাতে কোনো রোগী শনাক্ত হয়নি। এ পর্যন্ত এই বিভাগে করোনায় মারা গেছে ২ জন এবং সুস্থ্ হয়েছেন ৪ জন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের ৯ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১২ জন। এর মধ্যে যশোরে সর্বাধিক ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ঝিনাইদহে ২১ জন, নড়াইলে ১৩ জন, কুষ্টিয়ায় ১১ জন, খুলনায় ৯ জন, চুয়াডাঙ্গায় ৭ জন, মাগুরায় ৪ জন, মেহেরপুরে ২ জন ও বাগেরহাটে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে খুলনা ও মেহেরপুরে একজন করে রোগী মারা গেছেন। আক্রান্তদের মধ্যে খুলনা, বাগেরহাট, নড়াইল ও চুয়াডাঙ্গার একজন করে রোগী সুস্থ্ হয়েছেন । বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন খুলনার ১ জন, যশোরের ২জন, কুষ্টিয়ার ৩ জন ও চুয়াডাঙ্গার ১ জন। বাকিরা তাদের নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগের ১০ জেলায় বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ৫ হাজার ৪৫ জন। এছাড়া আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, বেশী অসুস্থ্ না হলে তাকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আর যারা বেশি অসুস্থ্ হয়ে পড়ছেন তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, এ জেলার মোট ২৯৮ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পজেটিভ পাওয়া যায়নি

আরও পড়ুন

×