চাঁদপুর আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু
ফাইল ছবি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২০ | ১৩:২৭
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ফাতেমা (৪০) নামের এক নারী মারা গেছেন। শুক্রবার রাত ৮টায় হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। তার বাসা চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল।
তিনি জানান, শুক্রবার রাত ৮টায় ওই নারী জ্বর, গলা ব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। পরে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।