আমতলীতে আরো এক গৃহবধূ করোনাভাইরাসে আক্রান্ত
ফাইল ছবি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২০ | ০০:২২
আমতলী পৌরসভার মাজার রোডে আরো এক গৃহবধু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আমতলীতে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
খবর পেয়ে ইউএনও মনিরা পারভীন শুক্রবার রাতে ওই বাড়ি লকডাউন করে দিয়েছেন।
জানা গেছে, আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের মাজার রোডের ওই গৃহবধুর দুই ছেলে ঢাকায় লেখাপড়া করেন। গত মার্চ মাসের শেষের দিকে ছেলেরা ঢাকা থেকে বাড়িতে আসেন। গত মাসের ২০ এপ্রিল ওই গৃহবধুর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। তার শরীরের অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যরা বুধবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে চিকিৎসা নেন। ওই দিনই হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পাঠিয়ে দেয়। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে তার নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদন থেকে জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই গৃহবধু বাড়িতে আইসোলেশনে আছেন।
বরগুনা জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ আমতলী উপজেলাকে এর আগে লকডাউন ঘোষণা করেন। উপজেলা এখনো লকডাউন অবস্থায় আছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ওই গৃহবধু করোনাভাইরাসে আক্রান্ত। তাকে বাসার আসইসোলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, ওই গৃহবধুর বাড়ি লকডাউন করা হয়েছে। তাকে বাসায় আইসোলেশনে রেখেই চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- লকডাউন
- আইসোলেশন