টাঙ্গাইলে এক নারী পোশাককর্মী করোনায় আক্রান্ত
ফাইল ছবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২০ | ০১:১৪
টাঙ্গাইলে এক নারী পোশাককর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টাঙ্গাইল জেলায় মোট ২৬জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
শুক্রবার টাঙ্গাইল জেলা থেকে মোট ৮১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।শনিবার সকালে তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই নারী পোশাককর্মীর বাড়ি গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নে।
গোপালপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি বলেন, করোনাভাইরাস শনাক্ত ওই নারীর বয়স ১৮ বছর। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ বরেন। কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তার জ্বরসহ করোনার নানা উপসর্গ দেখা দিলে বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে শুক্রবার ঢাকায় পাঠানো হয়। পরে নমুনার ফলাফল পজিটিভ আসে। এঘটনায় আক্রান্ত ওই নারীর বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- লকডাউন
- করোনা
- পোশাককর্মী