ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

উলিপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

উলিপুরে প্রথম করোনা রোগী শনাক্ত
×

ফাইল ছবি

উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২০ | ০১:২৬

কুড়িগ্রামের উলিপুরে নারায়নগঞ্জ ফেরত এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি  বাড়ি লকডাউন করে দিয়েছে। 

জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের নয়া গ্রামের এক যুবক(২৯) নারায়নগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করার সময় করোনা উপসর্গ জ্বর,সর্দি ও গলা ব্যথা নিয়ে গত ১৩ এপ্রিল বাড়িতে আসেন। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টানে রাখা হয়। গত ২৭ এপ্রিল স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। শুক্রবার রাতে তার করোনা পজেটিভ ফলাফল জানা গেছে। 


আরও পড়ুন

×