ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

পাখির বাসা খুঁজতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

পাখির বাসা খুঁজতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কিশোরের মৃত্যু
×

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২০ | ০১:২৭

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পাখির বাসা খুঁজতে গিয়ে বিদ্যুতের মেইন লাইনের তারে জড়িয়ে সোলাইমান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোলাইমান দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাশের একটি রেইনট্রি গাছে উঠেছিল পাখির বাসা খুঁজতে। এ সময় গাছের ডালপালার ভেতর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে সে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে স্থানীয় কান্দিগ্রামের ভ্যানচালক মুজিবুর রহমানের ছেলে।

কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×