ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটে শ্রমজীবী মানুষের ঢল অব্যাহত

শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটে শ্রমজীবী মানুষের ঢল অব্যাহত
×

শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটে ঢাকাগামী যাত্রীর ভিড় -সমকাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২০ | ০১:৪৬ | আপডেট: ০২ মে ২০২০ | ০২:০৯

জীবিকার তাগিদে ঢাকামুখী শ্রমিজীবী মানুষের ঢল অব্যাহত রয়েছে। গত কয়েক দিনের মতো শনিবারও শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটে ঢাকামুখি শ্রমজীবী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সীমিত আকারে পোশাক কারখানা চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার শ্রমজীবী মানুষ পরিবার-পরিজন নিয়ে ছুঁটছেন কর্মস্থলের উদ্দেশে। কেউ যাচ্ছেন রাজধানী ঢাকায়, কেউ নারায়ণগঞ্জ, কেউ গাজীপুরসহ আশপাশের এলাকায়। গণ পরিববহন বন্ধ থাকায় কাঠাঁলবাড়ী ঘাট থেকে ফেরি ও ট্রলারে পদ্মা পাড়ি দেওয়ার পর ঘাট থেকে পরিবার-পরিজন নিয়ে মিশুক, অটোরিক্সাসহ ছোট ছোট যানবাহন দিয়ে ঢাকাসহ আশপাশ জেলার উদ্দেশে রওয়ানা হচ্ছেন তারা।

শিমুলিয়া ঘাটের একাধিক সূত্র জানিয়েছে, নৌরুট পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাট থেকে ছোট ছোট যানবাহনে শ্রমজীবী মানুষ পরিবার-পরিজন নিয়ে ছুঁটে যাচ্ছেন নিজ নিজ কর্মস্থলের উদ্দেশে। অনেকে আবার বাধ্য হয়ে পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। শনিবার পর্যন্ত ৬ দিন ধরেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ঢাকামুখী শ্রমজীবী মানুষের ভিড় বেড়েছে শিমুলিয়া ঘাটে। মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবির জানান, শনিবার শত শত মানুষ কাঠাঁলবাড়ী ঘাট থেকে ফেরি ও ট্রলারে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাট হয়ে ঢাকাসহ আশপাশ এলাকার উদ্দেশে রওয়ানা হয়ে গেছেন। এদের বেশির ভাগই শ্রমজীবী মানুষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র জানান, রো রো ফেরিসহ ৪ থেকে  ৫টি ফেরি নৌরুটে সচল রাখা হয়েছে। জরুরি সেবায নিয়োজিত ছোট ছোট কিছু যানবাহন থাকলেও কাঠাঁলবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা ফেরিতেই শ্রমজীবী মানুষ বেশি পারাপারই হয়েছেন।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই মো. হেলালউদ্দিন জানান, সকালের দিকে বেশি চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমজীবী মানুষের চাপ কমতে থাকে।

আরও পড়ুন

×