থামানো ট্রাককে অন্য ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
ফাইল ছবি
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০ | ২৩:১৭
নাটোরের বড়াইগ্রামে থামানো একটি ট্রাককে অপর একটি ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দিলে শরিফুল ইসলাম (৩৬) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর এলকায় ঢাকা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম পেছনের ট্রাকটির হেলপার ও রাজশাহীর বাগমারা উপজেলার মোগাইলপাড়া এলাকার লোকমান মণ্ডলের ছেলে।
ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজোয়ান আহমেদ জানান, ঢাকাগামী একটি ট্রাকের চাকায় সমস্যা দেখা দিলে সেটি আহম্মেদপুর বাজার এলাকায় সড়কের বামপাশে থামিয়ে মেরামত করা হচ্ছিল। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক এসে থামানো ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে নিচে চাপা পড়ে পেছনের ট্রাকের হেলপার শরিফুল ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পেছনের ট্রাকের চালক চোখে ঘুম নিয়ে ট্রাক চালাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- সড়কে মৃত্যু
- নাটোর