ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বাজিতপুরে একই পরিবারের ৯ জনের করোনা শনাক্ত

বাজিতপুরে একই পরিবারের ৯ জনের করোনা শনাক্ত
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২০ মে ২০২০ | ০১:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া রিপোর্টে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।

নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে বাজিতপুর উপজেলার একই পরিবারের ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।  তাদের মধ্যে পাঁচজন মহিলা ও তিনজন পুরুষ। এর আগে পরিবারটির গৃহকর্তার কোভিড-১৯ পজেটিভ এসেছিল। ফলে পরিবারটির ৯ সদস্য এখন করোনা পজেটিভ।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের মিয়া বাড়ির এই পরিবারটির গৃহকর্তা ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে ফিরেন। তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ আসে। পরিবারটির আরো ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৮ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। মোট ৯ জনের করোনা শনাক্ত হওয়া পরিবারটিতে পূর্বে আক্রান্ত ব্যক্তির বাবা, ভাই ও স্ত্রীসহ পরিবারের পাঁচজন মহিলা ও তিনজন পুরুষের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার পর্যন্ত বাজিতপুর উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ৯ জন। নতুন করে আরো ৮ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। আক্রান্ত এই ১৭ জনের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছে। মৃত ব্যক্তির নাম আল আমিন মিয়া (৬০)। বাজিতপুর পৌরসভার চারবাড়িয়া এলাকার আল আমিন মিয়া গত ১৩ মে মারা যায়। বাকি ১৬ জনের মধ্যে ইতোমধ্যে ৫ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়ে ওঠেছেন।

আরও পড়ুন

×