ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জে নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত
×

ফাইল ছবি

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২০ মে ২০২০ | ০১:৩১ | আপডেট: ২০ মে ২০২০ | ০২:২২

কিশোরগঞ্জে আবারও বিস্তার ঘটেছে প্রাণঘাতী করোনাভাইরাসের। জেলায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার সকালে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে বর্তমানে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩ জনে। 

সিভিল সার্জন অফিস জানায়, সর্বশেষ সংগৃহীত ১২০ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো হয়েছিল। ১২০ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বুধবার সকালে এ রিপোর্ট হাতে আসে। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জন পুরুষ, ৫ জন মহিলা ও ৪ জন শিশু। 

নতুন আক্রান্তদের মধ্যে জেলার ভৈরব উপজেলার ১ জন, কিশোরগঞ্জ সদর উপজেলার ২ জন, করিমগঞ্জ উপজেলার ৩ জন, তাড়াইল উপজেলার ১ জন, পাকুন্দিয়া উপজেলার ২ জন, কটিয়াদী উপজেলার ২ জন ও বাজিতপুর উপজেলার ৮ জন রয়েছে।  

এর আগে কিশোরগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৩৪ জন। নতুন করে ১৯ জনের শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত হলেন ২৫৩ জন। এরমধ্যে বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ জন। 

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে জেলায় ৫ জন সন্দেহভাজনসহ মোট ৬৯ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

আরও পড়ুন

×