ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় ২ কৃষক নিহত

মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় ২ কৃষক নিহত
×

মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২০ | ০১:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুরের মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় ২ কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার গড়ের মাথা এলাকায়  ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপেজেলার চেংমারী ইউনিয়নের আকবপুর গ্রামের সাবু মিয়ার ছেলে লোকছার রহমান রিপুল (৩০) ও একই গ্রামের আবু তালেবের ছেলে মুকুল মিয়া (২৫)।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আলী বিশ্বাস বলেন, সকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যান যোগে নিহত দুই কৃষক উপজেলা সদরে আসছিলেন। তাদের বহনকারী অটোভ্যানটি গড়ের মাথা এলাকার মহাসড়কে ওঠার সময় রংপুরগামী একটি পিকআপ যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

আরও পড়ুন

×