ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নওগাঁয় তিন পুলিশ সদস্যসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

নওগাঁয় তিন পুলিশ সদস্যসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২০ | ০১:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নওগাঁয় নতুন করে তিন পুলিশ সদস্য, এক শিশু ও কিশোরসহ আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ৩ সুস্থ্য ব্যাক্তির দ্বিতীয় দফার নমুনা পরীক্ষায় আবারও করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯ জনে। এদের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন।

বুধবার সকালে নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান আলাল এ সব তথ্য জানান।

জেলা সিভিল সার্জন কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত ২৬৭টি নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে জেলার পত্নীতলা থানার দুই পুলিশ সদস্য ওই থানার স্টাফ কোয়াটারের রাধুনী, জেলা হেড কোয়াটারের অপর এক পুলিশ সদস্য, মহাদেবপুর উপজেলার এক শিশু ও জেলা শহরের মুক্তির মোড় এলাকার এক কিশোর রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান আলাল জানান, জেলার বাইরে কোথাও না গেলেও এই প্রথম জেলা শহরের মুক্তির মোড় এলাকার ১৪ বছরের এক কিশোর করোনাআক্রান্ত হয়েছে। ওই কিশোর গত ৯ মে শরীরে জ্বর ও ব্যথা নিয়ে সদর হাসপাতলে চিকিৎসার জন্য আসলে, তাকে হোম কোয়ারেন্টেইনে থাকার পরামর্শ দেওয়া হয় এবং ১২ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো পর বুধবার তার ফলাফল পজিটিভ আসে।

এদিকে নওগাঁর পত্নীতলা থানার দুই কনস্টেবল ও স্টাফ কোয়াটারের রাধনীর নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসিসহ (তদন্ত) ৭ পুলিশ সদস্য ও রাধুনীর করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের মতে পূর্বের ওসিসহ আক্রান্ত ৫ জনের সংর্স্পশে এসে পরের এই তিন জন করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন। আক্রান্ত দুই পুলিশ সদস্যকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এবং রাধুনীর বাড়ি লোকডাউন করে তাকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া জেলা হেডকোয়াটারের অপর এক পুলিশ সদস্য পারিবারিক কাজে ছুটি নিয়ে পাবনায় যান। ছুটি শেষে তিনি কর্মস্থলে যোগদান করেন। ছুটি থেকে আসার কারণে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তার করোনার কোন উপসর্গ নেই। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৯৫ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২৮ জন, রানীনগর উপজেলায় ২ জন, মহাদেবপুর উপজেলায় ৮ জন, মান্দা উপজেলায় ২ জন, বদলগাছি উপজেলায় ১১ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, ধামইরহাট উপজেলায় ১০ জন, নিয়ামতপুর উপজেলায় ২ জন, সাপাহার উপজেলায় ১১ জন এবং পোরশা উপজেলায় ১৯ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৫৪ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৪৩০ জন।

আরও পড়ুন

×