রাঙামাটিতে চিকিৎসকসহ আরো ১৭ জনের করোনা শনাক্ত
রাঙামাটি অফিস
প্রকাশ: ২০ মে ২০২০ | ০২:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রাঙামাটিতে করোনায় বেসরকারি ক্লিনিকের একজন চিকিৎসকসহ আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয় (সিবাসু) ল্যাব থেকে এই ১৭ জনের করোনা পজেটিভ আসে। এ নিয়ে রাঙামাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল জানান, বেসরকারি ক্লিনিকের ১ জন চিকিৎসকসহ রাঙামাটিতে আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের পজেটিভ এসেছে। আক্রান্তরা সবাই রাঙামাটি শহরের বাসিন্দা।
তিনি আরো জানান, এ পর্যন্ত ৬৯১ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে সিবাসু ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্টের ফলাফল এসেছে ৫৩২টি, ফলাফল আসেনি ১১৬টি এবং করোনা পজেটিভ এসেছে ৪৩টি।
উল্লেখ্য, রাঙামাটিতে সর্ব প্রথম গত ৬ মে একজন নার্সসহ ৪ জনের শরীরে করোনা পজিটিভ আসে।