ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গজারিয়ায় আরও ৩ জনের করোনা শনাক্ত

গজারিয়ায় আরও ৩ জনের করোনা শনাক্ত
×

গজারিয়া(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২০ | ০৩:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘আমার বাড়ি আমার খামার প্রকল্পে’র সমন্বয়কসহ আরও তিনজনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। বুধবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার তাসলিমা আনাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের কার্যলয় জানিয়েছে, গত ১০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপসহকারী মেডিকেল অফিসার, একজন নার্স (পুরুষ) ও বহিরাগত এক শ্রমিকের শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর বুধবার পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক, দুইজন উপসহকারী মেডিকেল অফিসার, দুইজন নার্স ,একজন ফার্মাসিস্ট, নার্সের কলেজ পড়ুয়া কন্যা, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী, ফিজিওথেরাফিস্ট, দুইজন মশালচী, অ্যাম্বুল্যান্স চালক ও সুইপারের স্ত্রী সন্তানসহ হাসপাতাল কমপ্লেক্সের ২১ জন, ‘আমার বাড়ি আমার খামার প্রকল্পে’র সমন্বয়কসহ উপজেলায় মোট ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

×