ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

করোনাভাইরাস

যান নিয়ন্ত্রণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ

যান নিয়ন্ত্রণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ
×

যান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ- সমকাল

বুড়িচং (কুমিল্লা ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২০ | ০৬:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনার বিস্তার ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঢাকাগামী অতিপ্রয়েজনীয় যানবাহন ছাড়া বিভিন্ন ব্যক্তিগত যানবাহন কুমিল্লাতেই ফেরত পাঠিয়ে দিচ্ছে হাইওয়ে পুলিশ।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সরকার রাজধানী ঢাকা থেকে বের হওয়া এবং প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে; তবু ঠেকানো যাচ্ছে না মানুষকে। এমন পরিস্থিতিতে মাঠে নেমেছে পুলিশ।

জানা গেছে, বিভিন্ন মালবাহী যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন,অটোরিক্সা,ইজিজবাইক, রিক্সা কিংবা মোটরসাইকেল সরকারি নির্দেশনা উপেক্ষা করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় আসার চেষ্টা করছে। বুধবার থেকে মহাসড়কে হাইওয়ে পুলিশ অনেকটা কঠোর অবস্থান গ্রহণ করেছে। 

ঢাকা থেকে কুমিল্লা হয়ে চট্টগ্রাম বিভাগের যেকোন গন্তব্যে যাওয়া ব্যক্তিগত যানবাহনসহ যাত্রীবাহী অন্যান্য বাহন অতিপ্রয়োজনীয় না হলে মহাসড়কে বসানো ৫টি চেকপোষ্ট থেকে সেগুলো আটকে দেওয়া হচ্ছে। তবে মালবাহী যানবাহনগুলো  যেতে দেয়া হচ্ছে গন্তব্যে।

হাইওয়ে ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাফায়েত হোসেন জানান, দেশের প্রধান জাতীয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে রয়েছে প্রায় একশ’ কিলোমিটার অংশ। এই মহাসড়ক পথ হয়ে চট্টগ্রাম বিভাগের ১০ টি জেলার বিভিন্ন জনপদে যাতায়াত কওে অসংখ্য মানুষ। আসন্ন ঈুল ফিতরকে সামনে রেখে তাই ঘরমুখো মানুষের চাপ বাড়ছে।

তিনি জানান, করোনার বিস্তার ঠেকাতে মানুষ যাতে প্রবেশ বা বের হতে না পারে সেজন্য কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা, ইলিয়টগঞ্জ, আলেখারচর, মিয়াবাজার ও চৌদ্দগ্রাম এলাকায় চেকপোষ্ট বসিয়েছে হাইওয়ে পুলিশ। এসব চেকপোষ্টে দিনরাত ২৪ ঘন্টা তল্লাশিসহ পর্যবেক্ষণ কার্যক্রম চলছে। ঈদের পরও সরকারি নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×