ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

টেকনাফে আশ্রয়কেন্দ্রে ৩ হাজার মানুষ

টেকনাফে আশ্রয়কেন্দ্রে ৩ হাজার মানুষ
×

টেকনাফে আশ্রয়কেন্দ্রে গিয়েছেন ৩ হাজার মানুষ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২০ | ০৮:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঘূর্ণিঝড় 'আম্পান' এর কারণে কক্সবাজারের টেকনাফ সীমান্তের প্রায় ৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। 

বুধবার বিকেল পর্যন্ত উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বসবাসকারীদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়।

ঘূর্ণিঝড় মোকাবিলায় বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহাবিপদ সংকেত দেখানোর পরপর লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া শুরু হয়। এসব লোকদের আশ্রয়কেন্দ্রে নিতে রেডক্রিসেন্ট, ইউনিয়ন পরিষদের একটি দলসহ স্থানীয় লোকজন সহযোগিতা করছে। এছাড়া সীমান্ত এলাকায় থেমে থেমে বর্ষণ ও প্রচণ্ড বাতাস বইছে। এ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

দ্বীপের বাসিন্দা আবদুল মালেক বলেন, সন্ধ্যার পর থেকে দ্বীপে বৃষ্টিপাত হচ্ছে এবং বাতাসও রয়েছে। দ্বীপের লোকজন আশ্রয় নেওয়ার জন্য কেন্দ্রের দিকে ছুটছেন। তবে এর আগে যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন তারা ঘরে ফিরে এসেছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, আবহাওয়া অধিদফতরের মহাবিপদ সংকেত দেখানোর পরপর উপকূলের কিছু লোকজনকে সরিয়ে দ্বীপের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ইফতারের পর থেকে হঠাৎ করে দ্বীপে প্রবল বৃষ্টি শুরু হয়। জোর করে ৩শ’ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। তার মধ্যে কিছু মানুষ ফিরে গেছেন। তবে বর্তমানে বাতাসের গতি কমেছে।


আরও পড়ুন

×