ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দুর্নীতি: আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যান ও ৬ মেম্বার বরখাস্ত

দুর্নীতি: আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যান ও ৬ মেম্বার বরখাস্ত
×

ইউপি চেয়াম্যান ইনামুল হাসান

আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২০ | ০৮:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুরের আলফাডাঙ্গায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও ছয় ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বহিষ্কার করা হয়।

সাময়িক বরখাস্ত সাতজন হলেন- গোপালপুর ইউপি চেয়াম্যান ইনামুল হাসান, ইউপি সদস্য ওবাইদুর রহমান, বাকিয়ার রহমান, ইব্রাহিম শেখ, রেজাউল করিম, ওলিয়ার রহমান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য স্বপ্না বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়, বরখাস্ত হওয়া চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম, চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ,আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদানের নামে অর্থ আদায়, এলজিএসপি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও ইউনিয়নের ট্যাক্সের টাকা আত্মসাতের আভিযোগ রয়েছে। বরখাস্ত হওয়া ইউপি সদস্যদের সবার বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ রয়েছে।


আরও পড়ুন

×