সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা নির্মাণশ্রমিকের মৃত্যু
নির্মাণশ্রমিকের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২০ | ০৯:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা এক নির্মাণশ্রমিক (৪৫) মারা গেছেন। বুধবার দুপুরে তিনি মারা যান।
সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের অধিবাসী ওই নির্মাণশ্রমিক গত তিন থেকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টানে ছিলেন।
গত ১৭ মে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত কি-না, তা রাত ৮টা পর্যন্ত জানা যায়নি।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা বলেন, ঢাকা থেকে বাড়ি আসার পর গত ১৭ মে তার নমুনা সংগ্রহ করা হয়। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর তিনি বা তার স্বজনরা আর যোগাযোগ করেননি। বুধবার বেলা পৌনে ১২টার দিকে তিনি মারা যান বলে স্থানীয়রা জানান।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর নয়ন জানান, সন্ধ্যার আগে কুড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন ও জানাজা হয়েছে। আগামী ১৪দিন তার স্বজনদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে স্থানীয় চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।