মেঘনায় ট্রলার ডুবে একজনের মৃত্যু
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২০ | ০৯:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মেঘনা নদীতে ট্রলারডুবে রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রফিকুল লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ভোলার ইলিশায় আসার পথে বুধবার সকালে ট্রলার ডুবে তার মৃত্যু হয়।
রফিকুলের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক। তিনি জানান, বিকেলে রফিকুলের মরদেহ বাড়িতে নেওয়ার পর বিষয়টি পুলিশ জানতে পারে।