ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মাদারগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে মিলল ৪৭ বস্তা সরকারি চাল

মাদারগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে মিলল ৪৭ বস্তা সরকারি চাল
×

ফাইল ছবি

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশ: ২০ মে ২০২০ | ০৯:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জামালপুরের মাদারগঞ্জে এক ইউনিয়ন ছাত্রলীগের নেতার বাড়ি থেকে আভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির  ৪৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ৫টার দিকে  উপজেলার গুনারীতলা  ইউনিয়নের জোড়খালী  বাজারের উত্তর পাশে নইলের এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সীমান্ত অহম্মেদের বাড়িতে এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদে এই অভিযান চালান মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ পারভেজ ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।অভিযানে কাকেউ গ্রেপ্তার করা হয়নি।

বাড়ির মালিক ছাত্রলীগ নেতা সীমান্ত অহম্মেদের বাবা  ভুট্টু বলেন, চালগুলো গত দুই দিন ধরে তার বাড়িতে জোর করে  রাখা হয়েছে। চালগুলো একই এলাকার  খাদ্য ব্যবসায়ী  জাহিদুল ইসলামের বলে জানান তিনি।

মাদারগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন,  চালগুলো যার বাড়ি থেকে জব্দ করা হয়েছে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পরেনি। চালগুলো কে বা কারা বিক্রি করেছেন, তদন্তের মাধ্যমে খুঁজে বের করে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা করবে।  


আরও পড়ুন

×