ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সাতক্ষীরায় `আম্পান`, এগুচ্ছে উত্তর-পূর্ব দিকে

সাতক্ষীরায় `আম্পান`, এগুচ্ছে উত্তর-পূর্ব দিকে
×

আম্পানের প্রভাবে বৃষ্টি সাতক্ষীরায়- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০ | ১০:৪৬ | আপডেট: ২০ মে ২০২০ | ১১:১৬

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ উপকূল অতিক্রম সম্পন্ন করে এখন সাতক্ষীরা এলাকায় অবস্থান করছে। ক্রমান্বয়ে এটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে গিয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যেতে পারে।

বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ৩৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই ঘূর্ণিঝড়। এরপরই তা খুলনা ও বাগেরহাটের মোংলার দিকে এগিয়ে যেতে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূল অতিক্রমরত ঘূর্ণিঝড় ‘আম্পান’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে আগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে সাতক্ষীরা জেলা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড় হিসেবে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারেরর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের অধিক্য বিরাজ করছে। সাগর উত্তাল থাকবে।

আরও পড়ুন

×