ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নলছিটির সাবেক কাউন্সিলর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার

নলছিটির সাবেক কাউন্সিলর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার
×

মুনিরুজ্জামান মুনির

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২০ | ০১:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বরিশাল কোতয়ালি ও নলছিটি থানায় একাধিক মামলার আসামি নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মুনিরুজ্জামান মুনিরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। দেশের নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তি, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন, জনপ্রতিনিধিদের প্রতি ঘৃণা বিদ্বেষ সৃষ্টির অভিযোগে এ মামলা করেছেন রানাপাশা ইউপি চেয়ারম্যান মাছুদুর রহমান ছালাম। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নলছিটি হাসপাতাল সড়কের (বাইপাস মোড়) বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মুনির ওই এলাকার মৃত আ. খালেক জোমাদ্দারের ছেলে। এর আগে মুনির যুগান্তরের নলছিটি প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন অভিযোগে তাকে যুগান্তর থেকেও বহিষ্কার করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, রানাপাশা ইউনিয়নের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান মাসুদুর রহমানের বিরুদ্ধে একাধিক মিথ্যা ও মনগড়া তথ্য সাজিয়ে একটি ভিডিও তৈরি করেন আসামি মুনিরুজ্জামান মুনির। পরে ভিডিওটি তার নিজের ফেসবুক আইডিতে প্রচার করে। ১৩ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে বাদি ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য প্রকাশ করা হয়েছে।

নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান ছালামের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুনিরুজ্জামান মুনিরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×